Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগেই ভোট ঘোষণা সম্ভব, জানাল নির্বাচন কমিশন - NewsOnly24

পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগেই ভোট ঘোষণা সম্ভব, জানাল নির্বাচন কমিশন

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা সম্ভব—মঙ্গলবার এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের বক্তব্য, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে ভোটার তালিকা প্রকাশিত হবে, সেগুলির ভিত্তিতেই নির্বাচন প্রক্রিয়া এগোবে।

৫৮ লক্ষের বেশি নাম বাদ

রাজ্যে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছিল। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। সেগুলিকেও চূড়ান্ত তালিকা হিসেবে গণ্য করা হবে।

ফলে মোট কত নাম বাদ গেল বা যুক্ত হল, তার চূড়ান্ত হিসাব পরে মিলবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের বেঞ্চ জানায়, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের নির্ধারিত দিন। তবে ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা ‘আনম্যাপড ক্যাটেগরি’-র যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ধারাবাহিক ভাবে তালিকা প্রকাশ করা যেতে পারে।

বুথবিন্যাসে আপাতত বদল নেই

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতর জানিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুন করে বুথবিন্যাস করা হবে না। বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৬৮১—এই সংখ্যাই আপাতত বহাল থাকছে।

ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) সম্পূর্ণ না হওয়ায় ভোটারের সঠিক সংখ্যা এখনও স্থির হয়নি। সেই কারণেই বুথবিন্যাসের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তবে বহুতল এলাকাগুলির জন্য ৬০-৭০টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে।

এর আগে কমিশন জানিয়েছিল, কোনও বুথে ভোটার সংখ্যা ১২০০ ছাড়ালে নতুন বুথ তৈরি করা হবে। এসআইআর শুরুর আগে ভোটার অঙ্কের ভিত্তিতে প্রায় ১৪ হাজার অতিরিক্ত বুথের প্রয়োজনীয়তার কথাও উঠেছিল।

বর্তমানে ভোটার সংখ্যা চূড়ান্ত না হওয়ায় আগের বুথ কাঠামোই বজায় রাখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

Related posts

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু, প্রথম দিনে ৭০ জনকে সুপারিশপত্র

বিধানসভা ভোটে সিপিএম–আইএসএফ জোটের পথে, আসন নিয়ে দর কষাকষি জারি

কেরলের নাম ‘কেরলম’ অনুমোদনের পর সরব মমতা, বললেন—বাংলার নাম আদায় করেই ছাড়ব