Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ আরও ৫.৪৬ লক্ষ নাম - NewsOnly24

এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ আরও ৫.৪৬ লক্ষ নাম

পশ্চিমবঙ্গে এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল Election Commission of India। অনলাইনে তালিকা দেখা যাচ্ছে এবং এপিক নম্বর বসিয়ে ভোটারেরা নিজের নাম যাচাই করতে পারবেন। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গিয়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম।

খসড়া তালিকায় ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের নাম। বর্তমানে প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদ পড়ার সংখ্যা দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন করে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন এবং ৮ নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছেন ৬ হাজার ৬৭১ জন।

তবে প্রকাশিত তালিকায় থাকা মোট ভোটারের মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও ‘বিচারাধীন’ পর্যায়ে রয়েছে। তাঁদের নথি বিচারকদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কমিশনের মতে, এই প্রক্রিয়া শেষ হলে আরও কিছু নাম বাদ যেতে পারে, পাশাপাশি নতুন নামও যুক্ত হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, এত বড় প্রক্রিয়ায় কিছু ভুলভ্রান্তি হয়েছে, তবে তা সামান্য। যেখানে ভুল হয়েছে, সেখানে কমিশন পদক্ষেপ করেছে বলেও তিনি দাবি করেন। যাদবপুর ও বিধাননগর বিধানসভার তালিকা আপলোডে প্রযুক্তিগত সমস্যার কথাও স্বীকার করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ২৭ অক্টোবর বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়েছিলেন ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। শুনানির জন্য চিহ্নিত হয় প্রায় ১ কোটি ৫২ লক্ষ ভোটার। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি নিয়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্ট বিচারকদের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশ দেয়। সেই প্রক্রিয়া এখনও চলছে।

শনিবার প্রকাশিত তালিকায় ভোটারদের ‘ডিলিটেড’, ‘বিচারাধীন’ ও ‘অ্যাপ্রুভড’—এই তিন শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। ভোটের আগে নিজের নামের বর্তমান অবস্থান অনলাইনে যাচাই করে নেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Related posts

দক্ষিণ কলকাতায় ৩২০৭ নাম বাদ, ‘বিচারাধীন’ ৭৮ হাজারের বেশি

নারী নিরাপত্তায় কলকাতায় ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ টহল, ঘোষণা মমতার

এসআইআর তালিকায় তিন ধরনের বার্তা—আপনার নামের পাশে কী লেখা আছে?