Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পারদ ফের ঊর্ধ্বমুখী, বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় - NewsOnly24

পারদ ফের ঊর্ধ্বমুখী, বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

শীতের সকাল। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১৬.২ ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এ দিন কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাবে পরিস্থিতি। দিন এবং রাতের তাপমাত্রা আরও সামান্য বাড়তে পারে আগামী তিন দিন। আগামী দু-তিন দিনে তাপমাত্রা ১৭ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, পশ্চিমের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়বে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। শুক্র এবং শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

এর পর, আগামী ১০ তারিখের পর ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। নতুন করে কমবে তাপমাত্রার পারদ। অর্থাৎ শীতের নতুন ইনিংস শুরু হতে চলেছে।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?