প্রথম পাতা খবর আজও কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় চলবে তাপপ্রবাহ

আজও কলকাতা-সহ রাজ্যের অন্যান্য জেলায় চলবে তাপপ্রবাহ

321 views
A+A-
Reset

কলকাতা: আগামী দু’তিন দিনের আগে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলছে না রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দাবদাহ অব্যাহত থাকবে কলকাতা-সহ রাজ্যের অন্য জেলাগুলিতে।
ভোরের দিকে কিছুটা স্বস্তি মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের দাপট শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও শহর কলকাতার তামমাত্রা থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। সমুদ্র উপকূলবর্তী জেলাগুলির জন্যও একই বার্তা দিয়েছে হাওয়া অফিস। এ ছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলিতে তামমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সঙ্গে চলবে তাপপ্রবাহ। চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে রাজ্যে।
এই তীব্র দাবদাহের সময় পথে বেরোনোর ক্ষেত্রে চিকিৎসকরা বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে সরাসরি রৌদ্রের সংস্পর্শে না আসা, হালকা জামা-কাপড়া, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, বেশি তেলমশলা ভাজা-ভুজি না খাওয়াই এই তীব্র দাবদাহের সঙ্গে লড়াইয়ের লড়াইয়ের পথ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.