Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুজোয় 'অসুর' বৃষ্টি! সপ্তমী-অষ্টমী-নবমীতে দুর্যোগের পূর্বাভাস - NewsOnly24

পুজোয় ‘অসুর’ বৃষ্টি! সপ্তমী-অষ্টমী-নবমীতে দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সপ্তমী এবং অষ্টমী এবং নবমীতেও বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের ১০ জেলা।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ষষ্ঠীতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ষষ্ঠীর দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ দিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি মিশে যাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এর ফলে কলকাতায় মূলত মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আবার অষ্টমীর দিনেও মূলত পশ্চিমের জেলাগুলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বজায় থাকছে নবমীতেও। একই ভাবে উত্তরের জেলাগুলিতেও পুজোর ক’দিনের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি।

আরও পড়ুন: বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন,‌ কমিশনের নির্দেশিকায় জল্পনা

Related posts

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন, তদন্তে নেমে ৩ জন আটক

মালদহে মমতার হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন! থমকে গেল চপার

ভোটের আগে বড় সিদ্ধান্ত! রাজ্যে আরও ৪৬৬০ নতুন বুথ, বদলাবে একাধিক কেন্দ্রের ঠিকানা