Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি - NewsOnly24

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি

দ্বিতীয় ধাপে রাজ্যের কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। প্রথম ধাপে ইতিমধ্যেই ২৮০ কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে। এ বার পরবর্তী ২৮০ কোম্পানিকেও জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া হল।

সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে উত্তর ২৪ পরগনায়। সেখানে তিনটি পুলিশ জেলা এবং দুটি কমিশনারেট মিলিয়ে আগামী মঙ্গলবার, ১০ মার্চ থেকে মোট বাহিনীর সংখ্যা দাঁড়াবে ৫৮ কোম্পানি। একই সংখ্যক বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদেও।

কলকাতায় দ্বিতীয় ধাপে আরও ১৮ কোম্পানি বাহিনী আসছে। সব মিলিয়ে সেখানে বাহিনীর সংখ্যা হবে ৩০ কোম্পানি। দক্ষিণ ২৪ পরগনায় থাকবে ৩৩ কোম্পানি বাহিনী।

দুই ধাপ মিলিয়ে পূর্ব মেদিনীপুরে ২৮ কোম্পানি, হুগলিতে ২৭, পূর্ব বর্ধমানে ২৫, নদিয়ায় ২২ কোম্পানি মোতায়েন হবে। হাওড়া ও বীরভূমে ২১ কোম্পানি করে এবং পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ২০ কোম্পানি করে বাহিনী থাকবে।

উত্তর দিনাজপুরে ১৯ কোম্পানি, মালদহে ১৮, পশ্চিম বর্ধমানে ১৭, দার্জিলিংয়ে ১৬, কোচবিহারে ১৫, বাঁকুড়ায় ১৩, ঝাড়গ্রামে ১১ কোম্পানি বাহিনী মোতায়েন হচ্ছে। দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে ১০ কোম্পানি করে এবং আলিপুরদুয়ারে সাত কোম্পানি ও কালিম্পঙে চার কোম্পানি বাহিনী থাকবে।

রাজ্য জুড়ে মোতায়েন হওয়া প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন সদস্য থাকবেন বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই প্রথম দফায় ২৪০ কোম্পানি বাহিনী জেলায় জেলায় পৌঁছে গিয়েছে।

দ্বিতীয় ধাপে যে ২৪০ কোম্পানি মোতায়েন হবে, তার মধ্যে রয়েছে—
কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী-র ১২০ কোম্পানি,
সীমান্ত রক্ষী বাহিনী-র ৬৫ কোম্পানি,
কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী-র ১৬ কোম্পানি,
ভারত-তিব্বত সীমান্ত পুলিশ-র ২০ কোম্পানি এবং
সশস্ত্র সীমা বল-র ১৯ কোম্পানি।

ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এই বৃহৎ মোতায়েন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দোলের আগেই বাড়ল গ্যাসের দাম, কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারে ৩১ টাকা পর্যন্ত বৃদ্ধি