Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দ্বিতীয় দফা মোটের উপর শান্তিপূর্ণ, পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ভোটদানের হার - NewsOnly24

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া দ্বিতীয় দফা মোটের উপর শান্তিপূর্ণ, পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি ভোটদানের হার

বিকেল তিনটে পর্যন্ত ভোটের হারে প্রথম দফাকে ছুঁয়ে ফেলল দ্বিতীয় দফা। দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার  ৭৮.৬৮ শতাংশ। প্রথম দফায় দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছিল ৭৮.৭৭ শতাংশ। দ্বিতীয় দফায় দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়ল পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম ভোটদানের হার কলকাতা দক্ষিণে।   বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ভোটদান মোটের উপর শান্তিপূর্ণ। একনজরে জেনে নিন এখনও পর্যন্ত কোথায় কী ঘটল।

গলসিতে ‘মদ বিলি’ অভিযোগ

গলসি বিধানসভায় ভোটের দিন সকালে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে মদ বিলির অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী রাজু পাত্র। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের তাড়া করলে তারা মদের বোতল ও মোবাইল ফেলে পালিয়ে যায়। এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়।

চাকদায় ঝুলন গোস্বামীর ভোটদান

নদিয়ার চাকদা বিধানসভায় লালপুর বিদ্যাপীঠের একটি বুথে ভোট দেন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ঝুলন গোস্বামী। শান্তিপূর্ণভাবেই ভোটদান সম্পন্ন হয়।

 মন্তেশ্বরে ইভিএম নিয়ে বিতর্ক

মন্তেশ্বরের একটি বুথে ইভিএমে প্রার্থীর নাম ও প্রতীকে টেপ লাগানো নিয়ে চাঞ্চল্য ছড়ায়। তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ জানান।

ভোট দিয়ে ‘মুড়ি ফ্রি’!

গলসির টাটোর বাঁধ এলাকায় ভোটারদের হাতে মুড়ি, চানাচুর দেওয়ার অভিযোগ সামনে আসে। ভোটাররা জানান, কে দিয়েছে তা তারা জানেন না।

সাঁতরাগাছিতে লাঠিচার্জ বিতর্ক

একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে এক শিশু আহত হয়েছে বলে অভিযোগ। যদিও বাহিনীর দাবি, অভিযোগ ভিত্তিহীন।

বেহালায় সৌরভের ভোট

বেহালায় স্ত্রীসহ ভোট দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে শান্তিপূর্ণ ভোটের দাবি করেন তিনি এবং ভক্তদের সঙ্গে ছবি তোলেন।

মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্য

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কোথাও অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনে পুনর্নির্বাচন করা হবে।

পোশাক নিয়ে বিতর্ক গোবরডাঙায়

গোবরডাঙার একটি বুথে লুঙ্গি পরে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও নির্বাচন কমিশনের কোনও পোশাকবিধি নেই।

আমতায় ইভিএম বিকল

আমতা বিধানসভায় একটি বুথে একাধিকবার ইভিএম বিকল হয়ে যায়। পরে নতুন মেশিন এনে ভোট প্রক্রিয়া শুরু করা হয়। আগের ভোট গণনা নিয়ে প্রশ্ন ওঠে।

কালীঘাটে উত্তেজনা

ভবানীপুর এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ হয়। পাল্টা স্লোগান ও উত্তেজনায় পরিস্থিতি ঘনীভূত হয়।

ভাঙড়ে সংঘর্ষ

ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে।

কেতুগ্রামে বোমা উদ্ধার

পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বুথের কাছ থেকে ছয়টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থলে বোম স্কোয়াড ডাকা হয়, এলাকায় আতঙ্ক ছড়ায়।

ফলতায় ইভিএম নিয়ে অভিযোগ

ফলতা কেন্দ্রে বিজেপির প্রতীকের উপর টেপ লাগানোর অভিযোগ ওঠে। পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি। কমিশন তদন্ত শুরু করেছে।

বাসন্তীতে প্রার্থীর উপর হামলা

বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের উপর হামলার অভিযোগ। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় এবং নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। দ্বিতীয় দফার ভোটে একদিকে শান্তিপূর্ণ ভোটের দাবি, অন্যদিকে বিক্ষিপ্ত অশান্তি, অভিযোগ ও সংঘর্ষ—সব মিলিয়ে দিনভর উত্তপ্ত থেকেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। কমিশনের নজর এখন অভিযোগগুলির তদন্তে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Related posts

ভোটের দিনেই বৃষ্টি শুরু, কলকাতা-সহ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা

ভোটের দিন সকালেই পথে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে বুথে বুথে ঘুরে নজরদারি

‘দ্বিতীয় দফাতেই দফারফা বিজেপি’, মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়ে কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর