Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশ! সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন সূচি জানাল নির্বাচন কমিশন - NewsOnly24

পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশ! সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন সূচি জানাল নির্বাচন কমিশন

জস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতেই এই সূচি বদল করা হয়েছে।

বৈঠক ও নতুন সিদ্ধান্ত: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়াল সম্প্রতি দিল্লির নির্বাচন সদনে গিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকের পরই ভোটার তালিকা প্রকাশের নতুন দিনক্ষণ চূড়ান্ত হয়। এর আগে কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু আইনি প্রক্রিয়া ও স্ক্রুটিনির জন্য বাড়তি সময়ের প্রয়োজন হওয়ায় সেই তারিখ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ ও সময়সীমা: সোমবার সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছে, ভোটার তালিকার স্ক্রুটিনির জন্য ইআরও (ERO)-দের অতিরিক্ত সাত দিন সময় দিতে হবে। এর ফলে ৭ ফেব্রুয়ারির পরিবর্তে হিয়ারিং বা শুনানির প্রক্রিয়া চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর আরও সাত দিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নথিপত্র যাচাই বা স্ক্রুটিনির কাজ। স্বচ্ছতা বজায় রাখতে কমিশন এই প্রক্রিয়াকে আরও কয়েক দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রকাশের দিন ধার্য করেছে।

যাচাই প্রক্রিয়ায় কড়াকড়ি: আদালত স্পষ্ট করে দিয়েছে যে, ভোটার তালিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ইআরও-দেরই রয়েছে; মাইক্রো অবজারভাররা এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে পারবেন না। প্রায় ১.৫ কোটিরও বেশি ভোটারের তথ্য যাচাইয়ের এই বিশাল কর্মযজ্ঞ যাতে ত্রুটিমুক্ত হয়, তার জন্যই এই বাড়তি সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ২০২৬-এর মে মাসে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগে এই নির্ভুল ভোটার তালিকা তৈরি করাকেই পাখির চোখ করেছে কমিশন।

Related posts

এপ্রিল থেকেই মিলবে যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা, কবে কোথায় আবেদন? জানালেন মুখ্যমন্ত্রী মমতা

‘কংগ্রেস বললেই সই নয়’, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে রাহুল গান্ধী-দের শর্ত দিলেন অভিষেক!

আই-প্যাক মামলা: সুপ্রিম কোর্টে ফের পিছলো শুনানি, অসুস্থ আইনজীবী কপিল সিব্বল