Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলে ঝোড়ো হাওয়া - NewsOnly24

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা, উপকূলে ঝোড়ো হাওয়া

কলকাতা: রবিবার সারাদিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের জেরে কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আপাতত রাজ্যের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে কারণে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এ দিন সকাল থেকে কলকাতা এবং লাগোয়া এলাকায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কমলেও ঘাম হবে।

পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস, উপকূলে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের কারণে উপকূলে সতর্কতাও জারি করা হয়েছে। মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?