Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্য পুলিশে বড় রদবদল: ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার - NewsOnly24

রাজ্য পুলিশে বড় রদবদল: ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার

কলকাতা: আইপিএস রাজীব কুমারের অবসরের পর রাজ্য পুলিশ প্রশাসনে এক বড়সড় রদবদল ঘটাল নবান্ন। প্রশাসনিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (DG) পদে নিযুক্ত হলেন আইপিএস পীযূষ পাণ্ডে। একইসঙ্গে বদল আনা হয়েছে কলকাতা পুলিশের শীর্ষপদেও। কলকাতার নতুন পুলিশ কমিশনার (CP) হলেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।

শীর্ষস্তরে রদবদল: বর্তমান নগরপাল মনোজ বর্মাকে রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা (Security Advisor) পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে করা হয়েছে এডিজি (আইনশৃঙ্খলা)। রাজ্য পুলিশের এসটিএফ (STF) শাখার এডিজি পদের দায়িত্ব সামলাবেন জাভেদ শামিম।

থানা স্তরে বড় পরিবর্তন: শীর্ষ পদাধিকারীদের পাশাপাশি লালবাজারের পক্ষ থেকে ৫২ জন ইন্সপেক্টরের রদবদল করা হয়েছে। এর মধ্যে ৪৭ জনই কলকাতার বিভিন্ন থানার ওসি (OC) এবং অতিরিক্ত ওসি। উল্লেখযোগ্য বদলগুলি হলো:

  • বেহালা থানার নতুন ওসি হলেন সৈকত নিয়োগী।
  • পার্ক স্ট্রিট থানার দায়িত্ব নিলেন হীরক দলপতি।
  • বউবাজার থানার ওসির পদে এলেন বাপ্পাদিত্য নস্কর।
  • আনন্দপুর থানার নতুন ওসি হলেন প্রসূন দে সরকার।
  • তপসিয়া থানার দায়িত্ব দেওয়া হয়েছে প্রকৃতেশ ঘোষকে।

মহিলা থানা ও এসি পদে বদলি: শহরের আটটি মহিলা থানার ওসির পদেও পরিবর্তন আনা হয়েছে। এ ছাড়াও লালবাজারের ১১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ৪ জন মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বদলি করা হয়েছে। পুলিশি সূত্রে খবর, প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই রদবদল।

Related posts

‘বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে?’ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কমিশনকে তুলোধোনা মমতার, পরের শুনানি সোমবার

এবার কি ইমপিচমেন্টের মুখে মুখ্য নির্বাচন কমিশনার? রাহুল গান্ধীর প্রস্তাবে সায় মমতার, দিল্লিতে তুঙ্গে সংঘাত

‘জেতার পর মিষ্টি খাওয়াব, তবে দিল্লি কা লাড্ডু নয়!’ দিল্লিতে দাঁড়িয়ে ২০২৬-এর আগাম জয়ের হুঙ্কার মমতার, নস্যাৎ করলেন কংগ্রেস জোট