Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দফায় দফায় বৃষ্টি, তবে গরম কমার লক্ষণ নেই - NewsOnly24

দফায় দফায় বৃষ্টি, তবে গরম কমার লক্ষণ নেই

কলকাতা: সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরম। ঝরছে ঘাম। তবে তীব্র দাবদাহ নেই। এ দিন বজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।

সোমবার কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বর্জ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, দুই বর্ধমান-সহ কলকাতায়। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। তবে বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।

পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ কোচবিহার ও আলিপুরদুয়ারে হবে ভারী বৃষ্টি। হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

Related posts

বঙ্গজয়ের পর রীতি ভেঙে কলকাতায় অমিত শাহ, মুখ্যমন্ত্রী বাছাইয়ে সরাসরি হস্তক্ষেপ

মুখ্যমন্ত্রী কি তিনিই হচ্ছেন? বিজয়ের পরেই ‘নতুন বাংলার’ রূপরেখা দিলেন শুভেন্দু

বঙ্গে গেরুয়া সরকার, মুখ্যমন্ত্রী কে? ঠিক করতে আসছেন রাজনাথের সিং