প্রথম পাতা খবর গরমে বাড়ল স্কুলের ছুটি, ৩১ মে পর্যন্ত বন্ধ সরকারি ও সরকার পোষিত স্কুল

গরমে বাড়ল স্কুলের ছুটি, ৩১ মে পর্যন্ত বন্ধ সরকারি ও সরকার পোষিত স্কুল

52 views
A+A-
Reset

রাজ্যে তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জেরে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। ১ জুন থেকে ফের পঠনপাঠন শুরু হবে।

এর আগে রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হয়েছিল ১১ মে থেকে। আগামী ১৮ মে স্কুল খোলার কথা ছিল। তবে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে। স্কুলশিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র সঙ্গে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দক্ষিণবঙ্গে বাড়বে গরম

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বড় বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

যদিও পশ্চিমের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

অন্যদিকে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্র ও শনিবার উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.