প্রথম পাতা খবর আজ বিধানসভায় রাজ্য বাজেট, চড়ছে প্রত্যাশার পারদ

আজ বিধানসভায় রাজ্য বাজেট, চড়ছে প্রত্যাশার পারদ

350 views
A+A-
Reset

আজ পেশ হতে চলেছে এ বারের রাজ্য বাজেট। বাংলায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। বিধানসভায় আজ, বুধবার রাজ্য বাজেট পেশ করার কথা অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের।

স্বাভাবিক ভাবেই এ বারের বাজেট ঘিরে প্রত্যাশার পারদও চড়ছে। বিশেষ করে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, লক্ষ্মীর ভাণ্ডার-সহ সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হয় কী না, তা নিয়ে জোর জল্পনা চলছে।

ওয়াকিবহাল মহলের মতে, ভোটারের মন পেতে সরাসরি সুবিধার খুব বড় ঘোষণা এ বারের বাজেটে না-ও থাকতে পারে। বরং, ভোটের প্রচারে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে আগামী সরকারের আর্থিক কর্মসূচি সামনে রেখেই এগোতে পারেন মমতা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.