Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রথম দফা: অন্য রাজ্যের তুলনায় বাংলায় ভোটদানের হার বেশ ভালো - NewsOnly24

প্রথম দফা: অন্য রাজ্যের তুলনায় বাংলায় ভোটদানের হার বেশ ভালো

জলপাইগুড়ি: বিক্ষিপ্ত কিছু হিংসার অভিযোগ সঙ্গে নিয়েই মিটেছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ভোটদানের হার বেশ ভালো।

শুক্রবার সকাল থেকেই দেখা যায় উত্তরের তিন কেন্দ্রে ভোটাররা দলে দলে ভোট দিতে বের হন। কিছুক্ষেত্রে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। তবে এদিন কেন্দ্রীয় বাহিনী থাকায় দুষ্কৃতীরা সেভাবে সক্রিয় হতে পারেনি। বিভিন্ন জায়গায় দলে দলে ভোটাররা ভোট দিতে বের হন। বহু জায়গাতেই উৎসবের মেজাজে ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ৭৭ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার ৭৫ শতাংশ এবং জলপাইগুড়িতে ভোটদানের হার ৭৯ শতাংশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৫৭ শতাংশ। প্রথম দফায় ভোট শতাংশের হারে দেশের অন্য রাজ্যগুলির থেকে এগিয়ে রয়েছে বাংলা। তবে, মোট কত শতাংশ ভোট পড়ল তা জানা যাবে শনিবার।

উল্লেখ্য, ২০১৪ সালে জলপাইগুড়িতে ভোট পড়ে ৮৪.৮৪ শতাংশ। ২০১৯ সালে তা হয়েছে ৮৬.৪৪ শতাংশ। কোচবিহারে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮২.৪৮ শতাংশ। ২০১৯ সালে তা বৃদ্ধি পেয়ে হয় ৮৩.৮৮ শতাংশ। এবার কি সেই সংখ্যা ছাপিয়ে যায় কি না, সেটাই দেখার।

Related posts

মহুয়া মৈত্র ঘুষ-কাণ্ডে মোড়, লোকপালের নির্দেশের অংশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী