Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিকেলেই ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যে, বুধবার পর্যন্ত জারি সতর্কতা - NewsOnly24

বিকেলেই ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ রাজ্যে, বুধবার পর্যন্ত জারি সতর্কতা

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়াও। আবহাওয়াবিদদের মতে, আগামী বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি বজায় থাকতে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বায়ুমণ্ডলে। এর ফলে আকাশে মেঘের পরিমাণ বাড়ছে এবং ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

সকালের দিকে জলীয় বাষ্পের প্রভাবে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে। দিনের বেলা আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের দিকে মেঘ জমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। কিছু এলাকায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। তবে দু-একটি জেলায় তা ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

এদিকে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম বজায় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৬ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত আগামী কয়েক দিন একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Related posts

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?

ঠাকুরনগরে শান্তনু-মুকুটমনির বৈঠক ঘিরে জল্পনা, মতুয়া ভোট নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ?

‘একজন মহিলাকে বলছেন ডোন্ট শাউট’, কমিশনের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে জ্ঞানেশকে তোপ চন্দ্রিমার, কী বলল সিপিএম, কংগ্রেস, বিজেপি