Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ, জাঁকিয়ে শীত কবে - NewsOnly24

রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ, জাঁকিয়ে শীত কবে

কলকাতা: তাপমাত্রার পারদ ধীরে ধীরে নামছে। উত্তুরে হাওয়ার হাত ধরে নামল পারদ। শীতের আমেজ বাংলা জুড়ে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহেই কলকাতায় পারদ নামবে ২০ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।

হাওয়া অফিস জানিয়েছে,  কালীপুজোতেও রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্য জুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। বিশেষ করে রাতের দিকে বা ভোরের দিকে শিরশিরানি অনুভূত হচ্ছে। এই কারণে, কালী পুজোতেও শীতের আমেজ বজায় থাকবে। ভাইফোঁটাতেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা। যদিও, হাওয়া অফিসের কথায়, জাঁকিয়ে শীত আসতে এখনও দেরি।

উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলি-সহ মালদহে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজ ও কাল দু-এক পশলা বৃষ্টি হলেও হতে পারে। এই সপ্তাহে মালদায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তারপর ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?