Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস - NewsOnly24

ফাল্গুনের শেষে ফের ঝড়বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রবিবার থেকে দুর্যোগের পূর্বাভাস

ফাল্গুনের শেষ লগ্নেই ফের বৃষ্টির ভ্রুকুটি পশ্চিমবঙ্গে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন এই দুর্যোগের পরিস্থিতি বজায় থাকতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি একটি অক্ষরেখাও রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে।

পূর্বাভাস অনুযায়ী, কলকাতা এবং সংলগ্ন এলাকায় রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যদিও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত।

নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমতে পারে।

উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

তাপমাত্রার ক্ষেত্রেও ওঠানামার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী সাত দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। তবে দিনের তাপমাত্রা আগামী দু’দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে এবং পরবর্তী দু’দিনে আবার কমতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ২.৬ ডিগ্রি কম।

Related posts

১৪৮ কোটির নতুন ভবন এনআরএসে, নবান্ন থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গ্যাস সরবরাহে টান পড়বে না, মিডডে মিল-হাসপাতালে জোগান নিশ্চিত করতে এসওপি জারি নবান্নের

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিসে সই ১৯৩ সাংসদের