Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রবিবার শীতলতম দিন, পারদ আরও ২ ডিগ্রি নামার সম্ভাবনা - NewsOnly24

রবিবার শীতলতম দিন, পারদ আরও ২ ডিগ্রি নামার সম্ভাবনা

কলকাতা: চলতি শীতের মরশুমে শীতলতম দিন রবিবার। এ দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্য দিকে, জেলায় জেলায় তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ১০ ডিগ্রির গণ্ডি। তুষারপাত উত্তরবঙ্গে। শেষ কয়েক দিন ধরে হু হু করে পারদ নামতে শুরু করেছে রাজ্য জুড়ে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার আরও কিছুটা নেমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত শীতের স্পেল জারি থাকবে। মঙ্গল-বুধবার নাগাদ তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমার সম্ভাবনা।

পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Related posts

ভোটের আগে বাইক নিয়ে নতুন নির্দেশ হাই কোর্টের: দল বেঁধে চলাচলে নিষেধ, ব্যক্তিগত রাইডে ছাড়

গোঘাটে তৃণমূল সাংসদ মিতালি বাগ-এর গাড়িতে হামলার অভিযোগ, জখম সাংসদ চিকিৎসাধীন হাসপাতালে

গোপন বৈঠক বিতর্কে তপ্ত ডায়মন্ড হারবার, হাই কোর্টে গেল তৃণমূল