Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা - NewsOnly24

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: আজ থেকে পুরোপুরি শুষ্ক থাকবে কলকাতার আবহাওয়া। তবে উপকূলের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে কলকাতায় পুরোপুরি শুষ্ক থাকবে আবহাওয়া। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে কড়া রোদও দেখা যাবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম।

ক’দিন ঝড়বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য স্বাভাবিকের অনেকটাই নীচে নেমে গিয়েছিল দিনের সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু দিনের তাপমাত্রা এ বার ক্রমশ বাড়বে। আগামী তিন-চার দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related posts

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল, শুরু সাংসদদের স্বাক্ষর সংগ্রহ

‘ইভিএমে কারচুপি করবে বলে আমি খবর পেয়েছি’! কমিশন-বিজেপিকে তোপ মমতার, ধরনামঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে নতুন আবেদন, মূল মামলার সঙ্গে যুক্ত করার আর্জি মেনেকা গুরুস্বামীর, কবে শুনানি?