Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দোলের আগেই ২৫° পার কলকাতার পারদ, উষ্ণ হাওয়ায় ঘাম ঝরবে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গে বৃষ্টি-তুষারের সম্ভাবনা - NewsOnly24

দোলের আগেই ২৫° পার কলকাতার পারদ, উষ্ণ হাওয়ায় ঘাম ঝরবে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গে বৃষ্টি-তুষারের সম্ভাবনা

জানুয়ারির শেষ থেকেই ছন্দপতন শীতের। ফেব্রুয়ারিতে কার্যত উধাও হয়েছে শীতের আমেজ। মার্চের শুরুতেই গরমের তেজ স্পষ্ট। দোলের ঠিক আগের দিনই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ২৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যান্য বছরের তুলনায় এ বার উষ্ণ দোলের সাক্ষী হতে চলেছে কলকাতা-সহ গোটা বাংলা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি কোমোরিন এলাকা, উত্তর-পূর্ব আরব সাগর সংলগ্ন গুজরাট উপকূল এবং মধ্য অসমেও ঘূর্ণাবর্তের অবস্থান। জম্মু-কাশ্মীর সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী বুধবার আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে।

দক্ষিণবঙ্গে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ ও রোদের দেখা মিলবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৬–৭ দিন প্রায় একই থাকবে।

কলকাতায় গত চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় ৭ ডিগ্রি। সোমবার সকালে শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৩ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯২ শতাংশ—ফলে অস্বস্তিকর গরমের অনুভূতি থাকবে।

দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দার্জিলিংয়ে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে মঙ্গলবারের পর বৃষ্টির সম্ভাবনা কমবে এবং বুধবার থেকে আবহাওয়া শুষ্ক হতে পারে।

Related posts

দোলের আগেই বাড়ল গ্যাসের দাম, কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারে ৩১ টাকা পর্যন্ত বৃদ্ধি

‘বৈধ ভোটারদের বাদ’, প্রতিবাদে ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ছিটমহলের ১৫ হাজার ভোটার ‘বিচারাধীন’! তালিকা প্রকাশেই ক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি