Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ঘন কুয়াশা, পৌষের শেষলগ্নে ঝোড়ো ব্যাটিং শীতের! - NewsOnly24

ঘন কুয়াশা, পৌষের শেষলগ্নে ঝোড়ো ব্যাটিং শীতের!

শীতের কলকাতা। ছবি: রাজীব বসু

কলকাতা: পৌষের শেষবেলায় শীতের ঝোড়ো ইনিংস। হু হু করে কমছে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। পশ্চিমের জেলাগুলির কিছু অংশে অব্য়াহত শৈত্যপ্রবাহ।

হাওয়া অফিস সূত্রে খবর, বীরভূম, পশ্চিম বর্ধমান-সহ বেশ কিছু পশ্চিম দিকের জেলায় শৈত্যপ্রবাহ দেখা গিয়েছে। এই ধরনের আবহাওয়া আগামী কদিন চলার কথা। সোমবার বীরভূমের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিরও নিচে। এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে তাপমাত্রা বেড়ে হতে পারে সর্বাধিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে।  তবে মকর সংক্রান্তির পর ফের কিছুটা বাড়বে তাপমাত্রা। বদলে যাবে আবহাওয়া। নামবে বৃষ্টিও। হাওয়া অফিস বলছে,  রাজ্যে আরও দুদিন জাঁকিয়ে শীত থাকবে । তবে নতুন করে আর পারা পতনের সম্ভাবনা নেই এই স্পেলে।

এরই মধ্যে মঙ্গলবার থেকে হাওয়া বদল। বুধ ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার রাজ্যের নানা প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে।

Related posts

দোলের আগেই বাড়ল গ্যাসের দাম, কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারে ৩১ টাকা পর্যন্ত বৃদ্ধি

দোলের আগেই ২৫° পার কলকাতার পারদ, উষ্ণ হাওয়ায় ঘাম ঝরবে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গে বৃষ্টি-তুষারের সম্ভাবনা

‘বৈধ ভোটারদের বাদ’, প্রতিবাদে ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়