Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শনিতে সব জেলায় বৃষ্টি, ৩ জেলায় ভারী বর্ষণ - NewsOnly24

শনিতে সব জেলায় বৃষ্টি, ৩ জেলায় ভারী বর্ষণ

কলকাতা: আজ, শনিবার রাজ্যের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। অনেকাং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

হওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

এ ছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতার আকাশ সাধারণত মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনাও রয়েছে। তবে রাজ্যের কোনও জেলাতেই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতা বজায় থাকবে।

Related posts

সোম–মঙ্গলবার ঝড়বৃষ্টির সতর্কতা, রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর আশঙ্কা

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?