Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
১৫-র আশেপাশে নামল পারদ, সপ্তাহের শুরুতে কনকনে ঠান্ডা - NewsOnly24

১৫-র আশেপাশে নামল পারদ, সপ্তাহের শুরুতে কনকনে ঠান্ডা

কলকাতা: সোমবার (১১ ডিসেম্বর) অনেকটাই নামল পারদ। সপ্তাহের শুরু হল কলকনে ঠান্ডায়। এ দিন কলকাতা শহরে ভোরের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা এই মরশুমে এখনও পর্যন্ত সবথেকে কম।

গতকাল, রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। সোমবার সকালে মহানগরের তাপমাত্রা নামল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। ধীরে ধীরে আরও কিছুটা নামবে পারদ। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

ও দিকে, উত্তরবঙ্গে শীতের কামড় দক্ষিণের থেকে বেশি। শৈলশহর দার্জিলিঙে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাত হতে পারে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের। আর তার সঙ্গে তাল দিয়ে নামতে পারে দার্জিলিংয়ের তাপমাত্রা।

হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে বা বরফ পড়বে। তাছাড়া মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। একেবারে শুষ্ক থাকবে আবহাওয়া।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক