Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বৃষ্টির দাপট কিছুটা কমছে, সোমবার থেকে ফের ভারী বর্ষণের পূর্বাভাস - NewsOnly24

বৃষ্টির দাপট কিছুটা কমছে, সোমবার থেকে ফের ভারী বর্ষণের পূর্বাভাস

চলতি নিম্নচাপ পশ্চিমে সরে যাওয়ায় শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে পুরোপুরি থামবে না বৃষ্টি— বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলায়।

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার বৃষ্টির দাপট আরও একটু কমলেও সোমবার থেকে আবার সক্রিয় হবে মৌসুমি বায়ু। পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এ দিন ভারী বৃষ্টির আশঙ্কা থাকলেও, শনিবার বৃষ্টি সামান্য কমবে। কিন্তু রবিবার থেকে ফের সক্রিয় বর্ষা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোম ও মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Related posts

পূর্ণাঙ্গ ভোটার তালিকার আগেই ভোট ঘোষণা সম্ভব, জানাল নির্বাচন কমিশন

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে কাউন্সেলিং শুরু, প্রথম দিনে ৭০ জনকে সুপারিশপত্র

বিধানসভা ভোটে সিপিএম–আইএসএফ জোটের পথে, আসন নিয়ে দর কষাকষি জারি