Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বর্ষা ঢুকলেও আপাতত ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে - NewsOnly24

বর্ষা ঢুকলেও আপাতত ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে

কলকাতা: বর্ষা প্রবেশ করেছে সারা রাজ্যে। উত্তরবঙ্গের পাশাপশি দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিও দেখা যাচ্ছে। তবে হাওয়া অফিস বলছে, আপাতত ভারী বৃষ্টি নয় দক্ষিণবঙ্গে। শনিবার প্রায় সব জেলার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

শনিবার দক্ষিণবঙ্গে সারাদিনই আকাশের মুখ ভার। কলকাতা-সহ বিভিন্ন জেলাতেই বৃষ্টি চলবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

ওদিকে উত্তরবঙ্গের ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার। এই জেলাগুলো হল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

Related posts

‘যে চিঠি মোদী লিখবেন না’—প্রধানমন্ত্রীর বয়ানে তৃণমূলের কটাক্ষপত্র প্রকাশ

এসআইআরে মৃতদের পরিবারের ১ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ভোট ঘোষণার আগেই বাংলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় সবচেয়ে বেশি?