Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আরও বাড়বে পারদ, কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা - NewsOnly24

আরও বাড়বে পারদ, কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা থাকবে বেশি। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

শনি থেকে সোমবার পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আজ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে, যা ১৭-১৮ মার্চ নাগাদ বেড়ে ৩৮ ডিগ্রি পর্যন্ত যেতে পারে।

পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। জঙ্গলমহলে দাবানলের আশঙ্কাও রয়েছে।

তবে সুন্দরবন ও উপকূলবর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রিত থাকবে।

১৯-২০ মার্চ, বিশেষ করে ২০ মার্চ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

Related posts

গ্যাস সংকট ইস্যুতে সংসদে তৃণমূলের তোপ, ‘অযোধ্যার সীতা রসুইয়েও উনুন জ্বলছে না’

রাষ্ট্রপতির প্রাতরাশের আমন্ত্রণ ফিরিয়ে দিল তৃণমূল, রমজানের কারণ দেখিয়ে অনুপস্থিতির সিদ্ধান্ত

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ