Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পশ্চিমি ঝঞ্ঝায় শীতের ছন্দপতন, কুয়াশার সতর্কতা একাধিক জেলায় - NewsOnly24

পশ্চিমি ঝঞ্ঝায় শীতের ছন্দপতন, কুয়াশার সতর্কতা একাধিক জেলায়

শীতের সকাল। ছবি: রাজীব বসু

পর পর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতের চেনা আবহ উধাও। পৌষের পর মাঘ মাস শুরু হলেও তাপমাত্রায় তেমন কোনও উল্লেখযোগ্য পতন হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন পারদের খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

শীতের এই অস্বাভাবিক আচরণের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে সকালের দিকে কুয়াশার দাপট বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে দৃশ্যমানতা কমতে পারে, যা যান চলাচলে প্রভাব ফেলতে পারে।

তবে রাজ্যে হালকা ঠান্ডা অনুভূত হলেও উত্তুরে হাওয়া না বইলে তীব্র শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা এখনই নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Related posts

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

গ্যাসের সংকটে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণে কাটছাঁট, ৩০০০ থেকে কমে ৭৫০ ভক্তের ব্যবস্থা

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে মমতা, সোমবার বড় মিছিলের ডাক