Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে বাড়বে গরম - NewsOnly24

মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে বাড়বে গরম

গরমের দুপুরে শুনশান শ্যামবাজার পাঁচ মাথার মোড়। ছবি: রাজীব বসু

দক্ষিণবঙ্গে বৃষ্টি থেমেছে, বেড়েছে ভ্যাপসা গরম, সঙ্গে অস্বস্তিও। আজ রবিবার সকালে দক্ষিণবঙ্গের আকাশ খানিকটা পরিষ্কার। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বৃষ্টির ছোঁয়া একেবারে যাচ্ছে না—আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

এর মধ্যেই শহর কলকাতায় বাড়বে তাপমাত্রা। ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন আবহবিদেরা। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকার ফলে ঘাম-ভেজা ভ্যাপসা গরম আরও বাড়বে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩৩.৯। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে এখনো রেয়াত নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার—এই পাঁচ জেলায় আজ রবিবার জারি রয়েছে কমলা সতর্কতা। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি/ঘণ্টা) এবং পাহাড়ি এলাকাগুলিতে ধসের আশঙ্কা থাকছে। তিস্তার জলস্তর বেড়ে চলায় বিপদের সম্ভাবনা উত্তরবঙ্গে ক্রমবর্ধমান।

সিকিম ও ভুটানের দিক থেকেও জল নামলে অবস্থা জটিল হতে পারে। আগামী দু’দিন সিকিমে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে সতর্কতা বজায় রাখতে বলেছে প্রশাসন। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

Related posts

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল

ছাব্বিশের ভোটে হিংসামুক্ত নির্বাচন, একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস মুখ্য নির্বাচন কমিশনারের