Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চার দিন পর ফিরতে পারে শীতের দাপট, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সতর্কতা - NewsOnly24

চার দিন পর ফিরতে পারে শীতের দাপট, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সতর্কতা

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন রাজ্যে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পর তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, ফের ঝোড়ো ইনিংস খেলতে পারে শীত।

তার আগে শুক্র এবং শনিবার কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। শনিবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও।

এছাড়া, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার জন্য হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে।

রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শীতের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

ইরানে যুদ্ধ পরিস্থিতি, তেহরান থেকে বেশিরভাগ ভারতীয় পড়ুয়াকে নিরাপদ স্থানে সরাল দূতাবাস

লোকসভার প্রিভিলেজ কমিটিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন ১৫ সদস্যের প্যানেল ঘোষণা স্পিকারের

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের