Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
চলতি সপ্তাহেই রাজ্যের এই ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা - NewsOnly24

চলতি সপ্তাহেই রাজ্যের এই ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: অবশেষে রাজ্যবাসীকে সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে বদলাবে আবহাওয়া। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতায় বৃষ্টি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের  দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে। বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও।

পাশাপাশি বাংলার কয়েকটি জেলায় এ দিনও তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম,ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে। তাপপ্রবাহ চলবে কলকাতা এবং আশপাশের অঞ্চলেও। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

তবে শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। শুক্রবার থেকেই বদলাবে আবহাওয়া। আংশিক মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে।

সপ্তাহান্তে আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহবিদরা জানিয়েছেন। এই আটটি জেলা হল, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া। পশ্চিমি ঝঞ্ঝা এবং আর্দ্রতা মেশানো দখিনা বাতাসের কারণে এই আট জেলায় বৃষ্টি হতে পারে। এর পর রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে মালদহ এবং উত্তর-দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

*গরমে নাজেহাল শহর। ছবি: রাজীব বসু

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের