Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বৃহস্পতিতে জেলায় জেলায় ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া - NewsOnly24

বৃহস্পতিতে জেলায় জেলায় ভারী বৃষ্টি, কেমন থাকবে কলকাতার আবহাওয়া

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি কমার সম্ভাবনা নেই।

নিম্নচাপের জেরে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এ দিন দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্য দিকে, উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।

Related posts

‘প্রোটোকল ভাঙা হয়নি’, রাষ্ট্রপতির সফর নিয়ে অভিযোগ উড়িয়ে দিলেন মমতা

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের