Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্তত ২৮ জুলাই পর্যন্ত - NewsOnly24

দক্ষিণবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্তত ২৮ জুলাই পর্যন্ত

উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের আশঙ্কা। অন্তত ২৮ জুলাই পর্যন্ত একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় আজ অতি ভারী, কিছু কিছু জায়গায় অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতাসহ দক্ষিণের অন্যান্য জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আট জেলায় ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি