Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি - NewsOnly24

দক্ষিণবঙ্গে সপ্তাহভর ঝড়-বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ থেকে সাময়িক স্বস্তি

শনিবার রাতে মরশুমের প্রথম কালবৈশাখীতে ভিজেছে কলকাতা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার রাতে কলকাতায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার, আর দমদমে ৪৬ কিলোমিটার। ঝড়-বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ৪.৭ ডিগ্রি কমে রবিবার ভোরে নেমে আসে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে।

আজ, সোমবার পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও হুগলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির জেরে রাজ্যের সর্বত্র ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Related posts

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট

পার্থর বাড়িতে ফের ইডি, নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদে তৎপর কেন্দ্রীয় সংস্থা

দার্জিলিং চায়ের সংকট গভীরতর! বিজেপির জিআই রক্ষার আশ্বাসে নতুনত্ব কোথায়, প্রশ্ন চা শিল্পের