Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শীত কমছে রাজ্যে, সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া - NewsOnly24

শীত কমছে রাজ্যে, সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়া

সকালে কুয়াশা। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যে শীতের দাপট নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ, বৃহস্পতিবার থেকে টানা তিন দিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর পরের দু’দিন তাপমাত্রা স্থিতিশীল থাকবে, তবে শীত আর তেমন অনুভূত হবে না।

কলকাতায় আগামী দেড় সপ্তাহে তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। সরস্বতী পুজোর দিনও পারদ থাকবে স্বাভাবিকের উপরে। ফলে হালকা শীতের আমেজ থাকলেও, সকালে গরমের অনুভূতি স্পষ্ট হবে।

এদিকে, দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার কারণে বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সকালবেলা ঠান্ডার আমেজ টিকে থাকবে। কিন্তু বেলা বাড়তেই গরম অনুভূত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Related posts

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহজুড়ে ভিজতে পারে গাঙ্গেয় বঙ্গ

গ্যাস সঙ্কট মোকাবিলায় তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে জরুরি বৈঠক,  রাজ্যের গ্যাস বাইরে না পাঠানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার শপথ নেবেন বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা, আমন্ত্রিত শুভেন্দুও