Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আজ থেকে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা - NewsOnly24

আজ থেকে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশে শুরু কলকাতার দিন। তবে বেলা বাড়তেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে ফের শুরু হতে পারে ঝড়বৃষ্টি। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যেই রাজ্যের উপর থেকে সরে গেলেও, দক্ষিণ ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে এই পরিস্থিতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টির প্রবণতা।

আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা দেওয়া হয়েছে।

কলকাতার আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা। জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও ঘামজনিত অস্বস্তি বাড়ছে। দিনের বাকি সময়ে দু-এক পশলা বৃষ্টি হতে পারে শহরে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে।

ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে আজ ৩৫–৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ছয় ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Related posts

ভোটের আগে জল্পনা বাড়াচ্ছে ‘বিবেচনাধীন’ ভোটার ইস্যু, সময়ে হবে কি বিধানসভা ভোট?

বিজেপি ছেড়ে তৃণমূলে মতিউর রহমান, মালদহে শক্তিবৃদ্ধি ঘাসফুল শিবিরের

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট