Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি - NewsOnly24

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ধারা রবিবার পর্যন্ত চলতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি ও সমতল মিলিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই সপ্তাহ জুড়ে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস।

Related posts

মুখ পুড়ল বিজেপির, চূড়ান্ত ভোটার তালিকা থেকে ৯০% মতুয়া নাম বাদ! রাস্তায় নামার ডাক মহাসংঘের

দোলের পর ৮৪ তফসিলি অধ্যুষিত কেন্দ্রে বিশেষ প্রচার, নজরুল মঞ্চ থেকে ঘোষণা অভিষেকের

দ্বিতীয় ধাপে আরও ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৫৮ কোম্পানি