Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শীতের আমেজ ফিরছে, তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম, বলছে হাওয়া অফিস - NewsOnly24

শীতের আমেজ ফিরছে, তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম, বলছে হাওয়া অফিস

সকালে কুয়াশায় ঢাকা ময়দান। ছবি: রাজীব বসু

কলকাতা: দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই শীতের প্রবেশ ঘটতে চলেছে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য উপরে থাকতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও এ বছর কম।

তবে সপ্তাহান্তে শীতের আমেজ কিছুটা বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি তীব্রতর হবে। অন্যদিকে, পর্যটকদের জন্য সুখবর—দার্জিলিং ও কালিম্পঙের কিছু উঁচু অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রাজ্যের প্রায় সব জেলায় ভোরবেলা হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলবে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related posts

ফের আলাদা হচ্ছে স্কুল ও উচ্চশিক্ষা দপ্তর, দুই পূর্ণমন্ত্রীর হাতে দায়িত্ব দিতে চলেছে রাজ্য সরকার

এসআইআর বৈধ, ভোটার তালিকা যাচাইয়ে নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে: গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

আয়ুষকে স্বতন্ত্র দফতর করার পরিকল্পনা সরকারের, মন্ত্রিসভায় পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু