প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা! পশ্চিমের জেলায় পারদ ছাড়াতে পারে ৪০ ডিগ্রি

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা! পশ্চিমের জেলায় পারদ ছাড়াতে পারে ৪০ ডিগ্রি

316 views
A+A-
Reset

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা! কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছে, আগামী দিনে আরও বাড়বে। গাঙ্গেয় বঙ্গেও পারদ চড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। গতকাল সর্বোচ্চ ছিল ৩৭.৬ ডিগ্রি, আজ সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি। আগামী কয়েকদিন দুই থেকে চার ডিগ্রি বেশি তাপমাত্রা থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.