Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সোমবার-মঙ্গলবার ভিজতে পারে উপকূলের একাধিক জেলা, বাড়বে তাপমাত্রা - NewsOnly24

সোমবার-মঙ্গলবার ভিজতে পারে উপকূলের একাধিক জেলা, বাড়বে তাপমাত্রা

শীতের আমেজ এখনও পুরোপুরি বিদায় নেয়নি। জেলার দিকে ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি অনুভূত হচ্ছে। ঠিক এই সময়েই আবহাওয়ার নতুন চমক—আসন্ন বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে। তবে এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারে।

এই নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি দেখা যেতে পারে। পাশাপাশি ওড়িশা ও সংলগ্ন উপকূলীয় এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বৃষ্টির সঙ্গেই বাড়বে তাপমাত্রাও। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে পারদ থাকবে ১৯ থেকে ২১ ডিগ্রির মধ্যে।

উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। সপ্তাহান্তে সর্বনিম্ন ও সর্বোচ্চ—উভয় তাপমাত্রাই বাড়ার সম্ভাবনা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। কালিম্পং ও সংলগ্ন সমতল এলাকায় থাকবে ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। শিলিগুড়ি, মালদহ ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

সব মিলিয়ে শীতের আমেজ থাকলেও আবহাওয়ার ছবিতে বদলের ইঙ্গিত স্পষ্ট। আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা নিয়ে নজর রাখছে আবহাওয়া দফতর।

Related posts

বাংলা সাহিত্যে নক্ষত্রপতন, প্রয়াত শংকর—৯৩ বছরে শেষ হল এক অধ্যায়

‘১৩ বছরেও টিকিট পাইনি’, ক্ষোভ উগরে আবেদন রিঙ্কুর—বার্তা দিলেন দিলীপও?

বিজেপি ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদ, পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ?