Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
শীতের কাঁপুনির মধ্যেই জানুয়ারির শেষে ফের বৃষ্টির সম্ভাবনা - NewsOnly24

শীতের কাঁপুনির মধ্যেই জানুয়ারির শেষে ফের বৃষ্টির সম্ভাবনা

সকালে কুয়াশা। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যে শীতের দাপট অব্য়াহত। এরই মধ্যে ফের আবহাওয়ার ভোলবদলের ফের ইঙ্গিত। ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের একবার বৃষ্টির সম্ভাবনা!

আবহবিদরা জানাচ্ছেন, রাজস্থান ও কর্নাটকে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে ওড়িশা পর্যন্ত যা তেলঙ্গনার উপর দিয়ে রয়েছে। পাশাপাশি, ২৭ জানুয়ারি থেকে ফের একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে পশ্চিম হিমালয় ক্ষেত্রে। সবমিলিয়ে জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় মঙ্গলবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। হতে পারে সামান্য বৃষ্টি।

জানুয়ারি মাসের শেষ দিন এবং ফেব্রুয়ারি মাসের প্রথম দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা। তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

ও দিকে, সিকিমে তুষারপাতের সম্ভাবনা। প্রভাব পড়বে দার্জিলিংয়ে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের উচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে হালকা বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের