Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
অব্যাহত আর্দ্রতাজনিত অস্বস্তি, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে - NewsOnly24

অব্যাহত আর্দ্রতাজনিত অস্বস্তি, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

দফায় দফায় বৃষ্টি শহরে। ছবি: রাজীব বসু

কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝেঁপে বর্ষণ চলছে মাঝেমধ্যেই। একইসঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

বুধবারের পর বৃহস্পতিতেও বৃষ্টি মাঝে মাঝে হলেও গরম ও আর্দ্রতার অস্বস্তি যেন মিটছেই না কলকাতায়। এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে একইসঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

ও দিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। রবিবারের পর থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হবে। ওড়িশা উপকূলে এর অভিমুখ রয়েছে। এ ছাড়া উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণবর্ত রয়েছে। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে কোমরিন এলাকা পর্যন্ত।

Related posts

নারী নিরাপত্তায় কলকাতায় ‘পিঙ্ক বুথ’ ও ‘শাইনিং’ টহল, ঘোষণা মমতার

এসআইআর তালিকায় তিন ধরনের বার্তা—আপনার নামের পাশে কী লেখা আছে?

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক, রাজীব কুমার-বাবুল সুপ্রিয়- কোয়েল মল্লিক ও আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম