Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দোরগোড়ায় শীত! নতুন সপ্তাহেই পারদ নামবে কলকাতায় - NewsOnly24

দোরগোড়ায় শীত! নতুন সপ্তাহেই পারদ নামবে কলকাতায়

কলকাতা: পুজোর মধ্যে শীতের আমেজ মিললেও আচমকা তা গায়েব হয়ে গিয়েছিল। তবে শীতের জন্য দিনগোনা এ বার সম্ভবত শেষ। এ বার ধীরে ধীরে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। নামবে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, (৬ নভেম্বর) থেকে ফের হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গে। কমবে জলীয় বাষ্প। নামবে তাপমাত্রা। শুষ্ক শীতের আমেজ অনুভূত হতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, নতুন সপ্তাহের শুরু থেকেই শীতের ছোঁয়া পেতে চলেছেন বঙ্গবাসী। রবিবার থেকেই রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ থেকে মোটের ওপর পরিষ্কার আকাশ। নামবে রাতের তাপমাত্রাও। সোমবারের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ নামবে। মঙ্গলবার থেকে শীতের আমেজ ফের অনুভূত হবে রাজ্য জুড়ে।

শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Related posts

চৈত্রের শেষেই গরমের দাপট, দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্কতা

চৈত্রের গাজন থেকে পয়লা বৈশাখ: বাঙালির উৎসব, ঐতিহ্য ও নববর্ষের ইতিহাস

ফ্রিজ তালিকার পরও ভোটাধিকার মিলবে? আশার আলো দেখাল সুপ্রিম কোর্ট