Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেব', হুঙ্কার মিঠুন চক্রবর্তীর - NewsOnly24

‘মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেব’, হুঙ্কার মিঠুন চক্রবর্তীর

কলকাতায় এসে তৃণমূল সরকারকে কড়া ভাষায় নিশানা করলেন মিঠুন চক্রবর্তী। একই সঙ্গে জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী হলে ছ’মাসের মধ্যেই গোটা সিস্টেম বদলে দেবেন তিনি।

রাজ্যে প্রশাসনের তীব্র সমালোচনা করে মিঠুন বলেন, “পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু নেই, রাজ্যে প্রশাসনের মৃত্যু ঘটেছে, এই মুহূর্তে যা অবস্থা, তাতে রাজ্যের কিচ্ছু হবে না”।

শাসক দলের উদ্দেশে তোপ দেগে মিঠুনের হুঙ্কার, “মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেব”।

রাজ্যের ভবিষ্যৎ প্রসঙ্গে মিঠুন বলেন, “কোনো প্রজন্মকে শেষ করতে গেলে আগে শিক্ষাকে শেষ করো। এই মুহূর্তে রাজ্যের কোনো ভবিষ্যৎ দেখতে পাই না। রাজ্যের ভবিষ্যৎ নিরাপদ করতে গেলে পরিবর্তন করতে হবে। সেটা ঠিক করবে মানুষ। আর যদি রাজনৈতিক দল বলতে বলেন, তাহলে আমি বলব বিজেপি”।

Related posts

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত, গোটা কেন্দ্রের ভোট বাতিল—২১ মে ফের ভোটগ্রহণের নির্দেশ, ২৯৩ কেন্দ্রের ফল সোমবার

গণনার দিন দমদম-ব্যারাকপুরে দায়িত্বে রাজীব কুমার, তৃণমূলের পর্যবেক্ষক তালিকায় একাধিক বড় নাম

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ‘বন্দুক ছবি’ বিতর্ক, সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম দাস