Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, প্লে-অফের স্বপ্ন এখনও জিইয়ে রইল কেকেআরের - NewsOnly24

রাজস্থানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, প্লে-অফের স্বপ্ন এখনও জিইয়ে রইল কেকেআরের

ইডেনে উত্তেজনার পারদ চড়িয়ে রাজস্থান রয়্যালসকে মাত্র ১ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে প্লে-অফের দৌড়ে ফের জোরালোভাবে টিকে রইল কেকেআর। পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে উঠে এসেছে অজিঙ্ক রাহানের দল।

ব‍্যাটিংয়ে শুরুতে রহমানুল্লাহ গুরবাজ ও রাহানের ইনিংস দলের ভিত গড়ে দেয়। এরপর ‘RR ঝড়’—রাসেল, রিঙ্কু ও রঘুবংশীর দাপটে কলকাতা পৌঁছে যায় ২০৭ রানে। রাসেল মাত্র ২৫ বলে করেন অপরাজিত ৫৭ রান, রিঙ্কুর ব্যাট থেকে আসে ৬ বলে ১৯।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান। বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে ভেঙে পড়ে মিডল অর্ডার। তবে রিয়ান পরাগ একার হাতে ম্যাচ ফেরান। মইন আলির এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে চমকে দেন। পরপর ছ’বলে ছ’টি ছয় মেরে ম্যাচ জমিয়ে দেন, তবে থামেন ৯৫ রানে।

শেষদিকে শুভম দুবের লড়াই সত্ত্বেও ম্যাচ বাঁচাতে পারেনি রাজস্থান। কলকাতার হিরো হন বরুণ, রাসেল, রিঙ্কু ও রানা—চার ‘আর’-এর দাপটে রুদ্ধশ্বাস জয় কেকেআরের।

Related posts

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল