Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বন্ধুর স্ত্রীকে রং, দোলের দুপুরে কলকাতায় শ্যুটআউট, মৃত ১ - NewsOnly24

বন্ধুর স্ত্রীকে রং, দোলের দুপুরে কলকাতায় শ্যুটআউট, মৃত ১

দোলের দুপুরে খাস কলকাতার বুকে ফের একবার ঘটে গেল শ্যুটআউটের মত ঘটনা। জানা গিয়েছে, এক বন্ধুর স্ত্রীকে মত্ত অবস্থায় জোর করে আবির মাখায় অপর বন্ধু। আর এই নিয়েই দুই বন্ধুর মধ্যে বচসার সূত্রপাত হয়। শুক্রবার দোলের দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় হয় এই ঘটনা।

এলাকার স্থানীয় মানুষ জানান, রিজেন্ট পার্ক এর নতুন পল্লী এলাকায় আচমকাই গুলি চালাতে শুরু করে কয়েকজন যুবক। আর সেই গুলি চালনার ঘটনাতেই গুলিবিদ্ধ হয় এক যুবক এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় গুলিবিদ্ধ ওই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দিলীপ সিং।

স্থানীয় মানুষ জানান, শুক্রবার দুপুরে যখন এলাকায় দোল খেলা চলছিল, ঠিক সেই সময়ই ওই এলাকায় একজনের বাড়িতে বসেছিল মদ্যপানের আসর। এরপর মত্ত অবস্থায় এক যুবকের সঙ্গে অপর যুবকের বচসা শুরু হয়। জানা গিয়েছে বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়েই বচসার সূত্রপাত হয়। এরপরই হঠাৎ করেই এক যুবক অপরজনকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনাচক্রে গুলি গিয়ে লাগে দিলীপ নামে যুবকের পেটে। এরপর ওই যুবককে এস এস কেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন অনেকে।

খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছেছিল রিজেন্ট পার্ক থানার পুলিশ। নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছিল ফরেন্সিক টিমও।

Related posts

‘বন্ধ দরজা খুলছে’, এসআইআর ইস্যুতে সাময়িকভাবে ধরনা তুলে নিলেন মুখ্যমন্ত্রী

কত দফায় ভোট হবে বাংলায়? সাংবাদিক বৈঠকে যা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোটার তালিকা নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টেরই, অভিযোগ শুনতে গঠিত হবে ট্রাইবুনাল