Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
তরুণীকে কুপিয়ে খুন বাইপাসে, গ্রেফতার তিন - NewsOnly24

তরুণীকে কুপিয়ে খুন বাইপাসে, গ্রেফতার তিন

কলকাতা: শহরের বুকে ভয়াবহ ঘটনা। প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে। বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন বাইপাসের কাছে এক জনপ্রিয় রেস্তোরাঁর সামনে এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম রোফিয়া শাকিল (২৪)। অভিযুক্তরা তাঁকে ধাওয়া করে গলার নলি কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় এক নাবালক-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বয়স মাত্র ১৬ বছর। প্রাথমিক তদন্তে সম্পর্কের টানাপোড়েনকে হত্যার কারণ বলে মনে করছে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নাবালকের বাবার সঙ্গে ওই তরুণী রেস্তোরাঁয় এসেছিলেন। সে সময় তিন যুবক গাড়িতে তাঁদের পিছু নেয়। রেস্তোরাঁর সামনে পৌঁছাতেই তারা গাড়ি থেকে নেমে তরুণীর উপর হামলা চালায়। আতঙ্কে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন তিনি, কিন্তু ততক্ষণে বারবার ছুরির আঘাতে রক্তাক্ত হন।

স্থানীয়রা একজন অভিযুক্তকে ধরে পুলিশে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেফতার করে।

Related posts

‘এ বার আরও আসন বাড়বে’ গ্যাসের দাম ইস্যুতে পথে মমতা, বিজেপিকে কড়া আক্রমণ

১৪৪ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই লড়বেন শুভেন্দু

ভোট ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা বামফ্রন্টের, যাদবপুরে বিকাশ, উত্তরপাড়ায় মীনাক্ষী