Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
যুবসাথীর টাকা শনিবার থেকেই, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর - NewsOnly24

যুবসাথীর টাকা শনিবার থেকেই, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের সুবিধা শুরু হতে চলেছে। শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধরনা মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি।

এই প্রকল্পের আওতায় বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের বহু বেকার যুবক-যুবতীর মধ্যে এই ঘোষণাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্য বাজেটেই যুবসাথী প্রকল্প চালুর কথা জানিয়েছিল সরকার। জানানো হয়েছিল, ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না।

আগে জানানো হয়েছিল এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। তবে এসআইআর ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধরনার দ্বিতীয় দিনেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এপ্রিল নয়, শনিবার থেকেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে।

প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর এই আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরও যদি কেউ বেকার থাকেন, তা হলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দিন একই মঞ্চ থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রবিবার এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হবে। মহিলাদের কালো শাড়ি পরে হাতে খুন্তি ও হাঁড়ি নিয়ে মিছিলে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। ফলে আগে যেখানে একটি সিলিন্ডারের দাম ছিল ৮৭৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৯ টাকায়। নতুন দাম শনিবার থেকেই কার্যকর হচ্ছে।

এছাড়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। এখন একটি সিলিন্ডার পাওয়ার পর ২১ দিন না হলে দ্বিতীয়টি বুক করা যাবে না। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদেই ধরনা মঞ্চ থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

লোকসভার স্পিকার অপসারণের প্রস্তাবে সমর্থন তৃণমূলের, বিরোধীদের সঙ্গে একজোট

গ্যাসের দাম বাড়তেই মোদি সরকারকে তোপ মমতার, রবিবার হাতা-খুন্তি মিছিলের ডাক

গ্যাসের দামে বড় ধাক্কা, গৃহস্থের সিলিন্ডার ৬০ টাকা বেড়ে ৯৩৯. বৃদ্ধি বাণিজ্যিকও