Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
দুয়ারে সরকার মডেলে ক্যাম্প, ‘যুবসাথী’র শিবিরে নেওয়া হবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আবেদন - NewsOnly24

দুয়ারে সরকার মডেলে ক্যাম্প, ‘যুবসাথী’র শিবিরে নেওয়া হবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আবেদন

রাজ্যের জেলায় জেলায় ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিশেষ শিবির। এই ক্যাম্পগুলিতে যুবসাথী প্রকল্প এবং খেতমজুরদের আর্থিক সহায়তার আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর নতুন আবেদনও জমা নেওয়া যাবে।

‘দুয়ারে সরকার’-এর আদলে এই ক্যাম্পগুলি চালু করার বিষয়ে শনিবার বেলা ১১টা থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখা হবে ওই বৈঠকে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে জেলা প্রশাসনের কাছে যুবসাথী ও খেতমজুরদের আর্থিক সহায়তা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পাঠানো হয়েছে। জেলাগুলিতে আবেদনপত্রের প্রতিলিপিও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সরকারি সূত্রে খবর, প্রান্তিক ও কর্মহীন যুবক-যুবতী এবং কৃষিশ্রমিকদের আর্থিক সুরক্ষা জোরদার করতেই এই উদ্যোগ। নতুন আবেদন গ্রহণের পাশাপাশি পুরনো আবেদনগুলির নিষ্পত্তির কাজও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের আশা, এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে উপভোক্তাদের সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে।

Related posts

এসআইআর শুনানি শেষ, বাদ যেতে পারে ৮৪ লক্ষ নাম—আপিলের নিয়ম কী?

কলকাতায় ২৮ ডিগ্রির ছোঁয়া, বাড়ছে তাপমাত্রা—তবে কি বিদায় নিচ্ছে শীত?

এসপ্ল্যানেড রো (ওয়েস্ট) এখন বিচারপতি রাধাবিনোদ পাল সরণি, অনুমোদন হাই কোর্টের