Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের - NewsOnly24

যুবসাথীর টাকা না পেয়ে অভিযোগ, দ্রুত সমাধানের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী চলতি মাস থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যুবসাথী প্রকল্পের টাকা। তবে অনেক আবেদনকারীর দাবি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘সাকসেসফুল’ দেখাচ্ছে এবং মেসেজও এসেছে, তবু এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। এই অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নবান্নে একটি প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যত দ্রুত সম্ভব উপভোক্তাদের সমস্যার নিষ্পত্তি করতে হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে জানান যে রাজ্যে আর কয়েক দিনের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার ফলে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে। তাই তার আগেই রাজ্যের বিভিন্ন নতুন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি খেতমজুরদের আর্থিক সহায়তার কাজও দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য যুবসাথী (Yuva Sathi) প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়। ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। তবে যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না বলেই জানানো হয়েছে।

প্রথমে জানানো হয়েছিল এপ্রিল মাস থেকেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে এসআইআর-এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এপ্রিল নয়, ৭ মার্চ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর ধরে প্রতি মাসে এই ভাতা দেওয়া হবে। এরপরও কেউ বেকার থাকলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অধিকাংশ আবেদনকারীর অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গিয়েছে। তবে যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে আশার আলো দেখছেন যুবসাথী প্রকল্পের আবেদনকারীরা।

Related posts

মোদির ব্রিগেড সভা ঘিরে কলকাতায় যান নিয়ন্ত্রণ, একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

মুন্ডা-কোরা-ডোম-সহ ৫ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনের ঘোষণা মমতার

মহুয়া মৈত্র ঘুষ-কাণ্ডে মোড়, লোকপালের নির্দেশের অংশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের