Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হায়দরাবাদ এফসি ডুরান্ডের সেমিফাইনালে - NewsOnly24

হায়দরাবাদ এফসি ডুরান্ডের সেমিফাইনালে

সাধনা দাস বসু: হায়দরাবাদ এফসি , ১৩১তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সোমবার চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে হায়দরাবাদ এফসি ৩-১ গোলে রাজস্থান ইউনাইটেড এফসি-কে হারিয়ে দিয়েছে।

খেলা শুরু হওয়ার ছ’মিনিটের মাথায় প্রথম গোলটি করেন হায়দরাবাদ এফসি-র নাইজেরীয় খেলোয়াড় বার্থোলোমিউ অগবেচে। ২৯ মিনিটে রাজস্থান ইউনাইটেড এফসি-র স্যাভেজ গোল করে সমতা ফিরিয়ে আনেন। ৪৫ মিনিটে আকাশ মিশ্রর করা গোলে হায়দরাবাদ এফসি ২-১ গোলে এগিয়ে যায়। বিরতির পর জেভিয়ের সিভোরিও আরও একটি গোল করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেয়।

সেমিফাইনালে হায়দরাবাদ এফসি খেলবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। অপর সেমিফাইনালে মহামেডান স্পোর্টিং মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি-র। ফাইনাল হবে রবিবার।

আরও পড়ুন: ডুরান্ড কাপের সেমিফাইনালে মুম্বই সিটি এফসি

Related posts

সঞ্জু-ঈশানের ঝড়ে ফাইনালে ভারত, ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ইতিহাসের সামনে সূর্যকুমাররা

‘বাংলার মানুষের গায়ে আঁচ পড়তে দেব না’, বীণাপাণি দেবীর তিরোধান দিবসে মতুয়া ইস্যুতে বিজেপিকে তোপ মমতার

ইডেনে সঞ্জুর ঝড়ে সেমিফাইনালে ভারত, ৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাল সূর্যবাহিনী